আর রেখো না আঁধারে

আর রেখো না আঁধারে, আমায় দেখতে দাও।
তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও।।

কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে আর
নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে–
আমায় দেখতে দাও।।

জানি না তো কোন্‌ কালো এই ছায়া,
আপন ব’লে ভুলায় যখন ঘনায় বিষম মায়া।

স্বপ্নভারে জমল বোঝা, চিরজীবন শূন্য খোঁজা
যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে
আমায় দেখতে দাও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ