একটি মনের দাম দিতে গিয়ে

একটি মনের দাম দিতে গিয়ে
জীবন চলার পথটি হারিয়ে
কি আমি পেলাম।।

কত যে কথা ছিল এই মনে
অচেনা মনের নিরব টানে।
আশায় আশায় কেন হারালাম
কি আমি পেলাম।।

মনে হয় তারে আমি পাব না
দেবার তো বাকী আর কিছু নেই
গরমিল হয়ে গেল হিসেবেই
পথ হারা আমি সেই ভাবনা

কত যে ভেবে চলেছি পথে
অজানা সে মন মনের সাথে।
মায়ায় মায়ায় কেন জড়ালাম।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ