মনেরও রঙে রাঙাবো

মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।

আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে তরুলতা।।

পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো।।

আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা।।

তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ