ওগো চাঁদ তুমি কি জান না

ও গো চাঁদ তুমি কি জান না
সে যে আজ নাম ধরে ডাকলে
অনুরাগ জড়ানো চোখে
এই নীল জোছনায় কাছে আসবে।।

যে ছিল কাছে মোর চিনিনি তো
মনের মানুষ সে বুঝিনি তো
আধারের বেড়াজাল গেছে ভেঙ্গে
আলোরই পরশে উঠেছে রেঙ্গে, উঠেছে রেঙ্গে
প্রথম আমায় সে যে ভালবাসবে।।

জীবনে মধুরাত এলো আমার
আমি তো খুলেছি মনেরই দুয়ার
অধরের কথা আজ ঝরে গানে
আমি তো রয়েছি তারই প্রাণে, তারই প্রাণে
আমার হয়ে সে যে পাশে থাকবে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ