কথা ছিল দেখা হলে দুজনে

কথা ছিল দেখা হলে বিজনে
তোমার মনের কথা বলবে।

কথা ছিল দেখা হলে বিজনে
আমার মুখের পানে তোমার নয়ন দুটি
সন্ধ্যা তাঁরার মত জ্বলবে
তোমার মনের কথা বলবে

মৃদু সুরে ডেকে প্রিয় নাম
চুপি চুপি আমি সুধালাম।
মোর আকাশ যে কোন পথে
প্রদীপ ধরে তুমি কী আমার সাথে চলবে
তোমার মনের কথা বলবে

কোন কথা বলোনি সেদিন
নিরব রয়েছো নত নয়নে
ভালবাসা যেখানে গভীর
থাকে না কথা জেনো সেখানে

সেদিনেরো না বলা ভাষায়
বুঝেছি কি বলেছো কি আমায়।
হাসিমুখে ব্যাথা সয়ে জানিগো তুমি
আমারই পথের কাঁটা দলবে
তোমার মনের কথা বলবে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ