শহর থেকে দূরে

শহর থেকে দূরে বহু দূরে
সবুজের সীমানায় এসে
এই মন আমার হারিয়ে গেল
যেন রূপকথারই দেশে।।

এখানে সুরের মেলা
পাপিয়া দোয়েলের গানে।
আলো আর ছায়ার লুকোচুরি
স্বপ্ন ছড়ায় প্রানে
ঐ দূর বলাকার পাখায়
এই মন চলেছে ভেসে।।

এখানে দীঘির জলে
হংস মিথুনের খেলা
বকুলের গন্ধে মাতাল হাওয়া
দুষ্টু সারা বেলা
দূর আমলকির বলে
বাতাস ঘুমায় আবেশে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ