মোর ঘুম ঘোরে

মোর ঘুম ঘোরে এলে মনোহর
নম নম নম নম নম নম
শ্রাবণ মেঘে নাচে নটবর
রম ঝম ঢম ঢম ডম ঢম

শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নিপসম নিরুপম মনোরম
মোর ঘুম ঘোরে

মোর ফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর
হায় নিলে না সে ফুল
ছি ছি বে ভুল
নিলে তুলে খোঁপা খুলে কুসুম ডোর
স্বপনে কিযে কয়েছি তাই
গিয়াছ চলে
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ