ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়

ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।

তুমি তো জানো না, আমিও চিনি না
তবু কেন মন যে হায় তোমাকে চিনতে চায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।

জীবনের সেই গান, আর তার প্রতিদান
এখন তো জানিনা তার সীমা যে কোথায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।

মায়া-ভালবাসা, কেন এত জ্বালায়
ভুলিতে চায় সহজে গো ভোলা নাহি যায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ