সব আগুন যায় নেভানো

সব আগুন যায় নেভানো
হায় আগুন লাগলে মনে
সে আগুন নেভে না নেভে না
মনেরই দাম বোঝে না যে
মনের ব্যাথা খুজে না যে
তারে মন দেবে না দেবে না।।

হে….
আগে পিছে ভেবে নিয়ে তবে দিও মন
তা না হলে মনে ব্যাথা পাবে অকারণ।
ও ব্যাথা পেলে মনে গোচে না কোন কালে
হে ব্যাথা পেলে মনে গোচে না কোন কালে
সে ব্যাথা মোছে না মোছে না।।

হে….
আমি এক নিদয়ারে ভালবেসেছি
সে তো হায় কথা দিয়ে কথা রাখ নি
এ আঁখি ঝর ঝর বেদনায় ঝরে শুধু
বাধা হায় মানে না মানে না।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ