আমি সাগরেরও নীল নয়নে মেখেছি

আমি সাগরেরও নীল নয়নে মেখেছি
ঐ চৈতালী রাতে ফুল কঙ্কন পরেছি
দখিনও হাতে…।।

বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আর
কণ্ঠে পরেছি গানের অলংকার
অঙ্গ ভরেছি তোমার প্রেমের অপরূপ তন্দ্রাতে।।

এ মধু প্রহরে আকাশ বাসরে
দু’টি নীল তারা জ্বলছে
হয়তবা তারা তোমার আমার স্বপনের কথা বলছে।।

তাই ভেবে আমি প্রদীপ জ্বালিনি আর
সরায়ে দিয়েছি মায়াবী অন্ধকার
তোমার আমার এই সুরভিত বেদনার মোহনাতে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ