তুমি কি আমায় আগের মতো বাসো ভালো

তোমার চোখের আঙ্গিনায়
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।

এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলিয়ে বৃষ্টিধারা আসে
তোমার দীঘল কালো চুলে
এখনো কি ছবি আঁকে
মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।

এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরবে অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে
এখনো কি তেমনি করে
সাজের প্রদ্বীপ জ্বালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ