সখি বহে গেল বেলা

সখি বহে গেল বেলা, শুধু হাসি খেলা
একি আর ভাললাগে।

আকুল তিয়াস, প্রেমের পিয়াস
প্রাণে কেন নাহি জাগে।

কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন –
মধুর হুতাসে মধুর দহন
নিতি-নব আনুরাগে ।।

তরল কোমল নয়নের জল
নয়নে উঠিবে ভাসি ,
সে বিষাদনীরে ণিবে যাবে ধীরে
প্রখর চপল হাসি
উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে
আশা নিরাশায় পরাণ টুটিবে-
মরমের আলো কপোলে ফুটিবে
শরম অরুণরাগে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ