আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠকিয়ে

আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠকিয়ে
তুমি যাচাই করে নিও মনের কষ্টি পাথর দিয়ে

মন খুলে আজ বলছি শোন সত্যি ওগো সত্যি
যাচাই করে নিতে আমায় নেই কোন আপত্তি

খাদ যদি এক রত্তিও পাও দিও তা ফিরিয়ে
মন জহুরীর দৃষ্টি তোমার দেখতে আমি চাই যে

ভালবাসার সোনা আমার বিকিয়ে দিতে চাই যে
দাম যদি দাও না হয় দিও ভালবাসা দিয়ে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ