আমারেও করো মার্জনা

আমারেও করো মার্জনা।
আমারেও দেহো, নাথ, অমৃতের কণা।।

গৃহ ছেড়ে পথে এসে বসে আছি ম্লানবেশে
আমারো হৃদয়ে করো আসন রচনা।।

জানি আমি, আমি তব মলিন সন্তান–
আমারেও দিতে হবে পদতলে স্থান।

আপনি ডুবেছি পাপে
কাঁদিতেছি মনস্তাপে
শুন গো আমারো এই মরমবেদনা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ