তুমি কেমনে এত নিঠুর হইলা অন্তত পোড়াইয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা অন্তত পোড়াইয়া
ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া
তুমি কেমনে এত নিঠুর হইলা

দুঃখ আমার ভালোবাসা দুঃখ আমার জীবন
আমার দুঃখের মাঝে সুখ খুঁজেছি সারাটা জনম ।।
তুমি কাছে আইসা দুঃখটারে বাড়াইয়া গেলা

এই জনমে তোমার আমার হইব নারে মিলন
আমার বুকের ভিতর আগুন জ্বলে তুষেরই মতন ।।
আমি আরেক জনম চাইব শুধু
তোমারও লাগিয়া
ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া
তুমি কেমনে এত নিঠুর হইলা অন্তত পোড়াইয়া
ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া
তুমি কেমনে এত নিঠুর হইলা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ