যাবার বেলা ফেলে যেয়ো

যাবার বেলা ফেলে যেয়ো একটি খোঁপার ফুল।
আমার চোখে চেয়ে চেয়ো একটু চোখের ভুল।।
অধর কোণের ঈয়ৎ হাসির ক্ষণিক আলোকে
রাঙ্গিয়ে যেয়ো আমার নব গ্রহণ কালোকে,
যেতে যেতে মুখ ফিরিয়া দুলিয়ে যেও দুল।।
একটি কথা’ ক’য়ে যেয়ো একটি নমস্কার,
সেই কথাটি গানের সুরে গাইব বারে বার,
হাত ধরে মোর বন্ধু ভুলো একটু মনের ভুল।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ