অমন করে যেও না গো তুমি
অমন করে যেও না গো তুমি
বুকে আগুন জ্বলিও না তুমি
ঐ রূপ ধরে রেখো আড়াল করে
নজর না লাগে কারো চাঁদ বদনে।।
অমন করে বলো না গো তুমি
লাজে মরি পথ ছারো তুমি
সইবে কী আর এত সুখ আমার।
জীবনে বড় যে অভাগী আমি।।
অমন করে বলো না গো তুমি
ও মুখ তোমার এক ফোঁটা এক পদ্ম
অঙ্গে সোনা রঙ বিকিয়েছে সদ্য
মুক্ত ঝরা ও মুখের হাসি
জোছনা লুটায় ও চরণে আসি
কী করে দেব তার উপমা আমি।।
আমি সাধারণ অতি নগন্য
পরশ পেয়ে তোমার হয়েছি ধন্য
এত মনে মোর দিও না আশা
হারাই যদি তবু তোমায় সহসা
পারবো না সইতে সে ব্যাথা যে আমি
অমন করে বলো না গো তুমি
লাজে মরি পথ ছারো তুমি
সইবে কী আর এত সুখ আমার।
জীবনে বড় যে অভাগী আমি।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন