তোমার যাবার সময় বুঝি হয়ে যায়

তোমার যাবার সময় বুঝি হয়ে যায়
আমার দেবার কিছু বাকী রয়ে যায়
এভাবে চলে যাবে তুমি।।

চুপি চুপি এসেছিলে আধারের বুক চিরে
আবার চলে গেলে,
এখনো তো আধখানি রাত রয়ে যায়।
এভাবে চলে যাবে তুমি।।

আসি আসি বলে বলে কতদিন ফিরে গেছ
কত স্মৃতি গেছ ভুলে
দুজনের কথাগুলো তবু থেকে যায়।
এভাবে চলে যাবে তুমি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ