না যেও না, যেও নাকো

না, যেও না, যেও নাকো।
মিলন পিয়াসী মোরা
কথা রাখো, কথা রাখো।।

আজো বকুল আপনহারা হায় রে
ফুল ফোটানো হয় নি সারা
সাজি ভরে নি
পথিক ওগো, থাকো থাকো।।

চাঁদের চোখে জাগে নেশা
তার আলো গানে গন্ধে মেশা।

দেখো চেয়ে কোন্‌ বেদনায় হায় রে
মল্লিকা ওই যায় চলে যায় অভিমানিনী
পথিক, তারে ডাকো ডাকো।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ