আশা ছিল ভালোবাসা ছিল

আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।।

এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে।

আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।।

আজ তুমি কতদূরে মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ ব্যাথা ভরা স্মরণে।
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ