ছোট্ট একটা গ্রাম মধুমতি তার নাম

ছোট্ট একটা গ্রাম, মধুমতি তার নাম।
সেই গ্রামের একটি মেয়ে হাসতো খেলতো বেড়াতো
আর স্বপ্ন দেখে যেত।।

সেই গ্রামের পাশেই ছিল একটি নদী
তার সে তীরে সেই মেয়ে যেতো নিরোবধি
অনেক খুশিতে সে দুলতো
ঢেঊয়ের সাথে কথা বলতো
ভাবতো কেবল একটি মনের মানুষ যদি সে পেত।।

অনেক আপন হয়ে একটি মানুষ কাছে এলো
মেয়েটি তারে উজার করে প্রেম দিল।
সোহাগ দিয়ে জ্বালা দিয়ে
মানুষটি একদন হারিয়ে গেল

সে নদীর ঢেউগুলো আজো দোলে
বেদনাতে বিষের কালো ফণা তোলে
এখন সে মেয়েটি কাঁদছে
বালুচরে খেলাঘর বাধতো
কেউ দেখে না তার সে মনের কোথায় গভীর ক্ষত।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ