আকাশের সব তারা ঝরে যাবে
আকাশের সব তারা ঝরে যাবে
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না।।
একটি জনম নয়, হাজারও জনম
তোমাকে দেখি যদি সেও বড় কম
ও সেও বড় কম
একে একে সব পাওয়া হয়তোবা ফুরাবে
আমার এ মন তবু ভরবে না।।
মরণ যতই হোক অথৈ আঁধার
পারবে না ঢেকে দিতে এই অধিকার গো
এই অধিকার
একে একে সব আলো হয়তোবা হারাবে
চোখের পলক তবু পড়বে না।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন