শুয়া উড়িল রে

শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ