কিছু মানুষ রাত জাগে

কিছু মানুষ রাত জাগে..
খুব দুরে তার ঘর ভাঙে
হৃদয় বীণায় টান লাগে
ভালবাসে কে আগে..

কঠিন কথাও নরম সুর
ভাবনা সেতো অনেক দুর
ভাবতে গেলে খুব লাগে
ভালবাসে কে আগে..

চাঁদ ডুবে যাও খুব বেগে
চাঁদ মামাতে ঘুম লাগে
চাঁদ মেঘে ঝগড়া হয়
ভালবাসে কে আগে..

কিছু মানুষ রাত জাগে..
খুব দুরে তার ঘর ভাঙে
হৃদয় বীণায় টান লাগে
ভালবাসে কে আগে..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ