কেন এ হৃদয় চঞ্চল হলো

কেন এ হৃদয় চঞ্চল হলো
কে যেন ডাকে বারে বারে
কেন, বলো কেন।।

আমি ফুল দেখেছি
ফুল ফুটতে কখনো দেখিনি
আজ মনে হয় এই শিহরণ
এই বুঝি ফুটছে আমার কলি।।

কেন এ কন্ঠে এলো গান
কেন, বলো কেন।

কি এক মধুর নেশা যেন
কেন, বলো কেন।

কি যে সুর শুনেছি
সুর ভুলতে এখনো পারিনি
আজ মনে হয় গান হয়ে মোর
তাই বুঝি ফুটছে কথার কলি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ