এক সেকেন্ডর নাই ভরসা

এক সেকেন্ডর নাই ভরসা
বন্ধ হইবে রঙ তামাশা
চক্ষু মুদিলে –
হায়রে দম ফুরাইলে।।

রঙিন রঙিন দালান কোটা
দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া কর কারাকারি।
সাড়ে তিন হাত জায়গাও হয় না
মাটির মন্জিলে।

সাদা কালো কত রঙের কত রকম মানুষ
এই দুনিয়ার জলসাঘরে
হইয়া থাকে বেহুস।।
গানা বাজনা শেষ হইবো- নেশা ফুরাইলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ