তার আর পর নেই

তার আর পর নেই নেই কোন ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে যাক থেমে যাক না।।

যা কিছু পেয়েছি কাছে তাই-ই সঞ্চয়
যা কিছু পেলাম নাকো সে আমার নয়।

পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি
কি আছে আমার পথে পরে।।

মনে রেখ আমিও ছিলাম
ছোট্ট জীবন আর যত হাসি গান
আমি তোমাকে দিলাম
আমিও ছিলাম মনে রেখ

মরণ পেড়িয়ে যাব এমনি করে
কোন পিছু ডাকে আর থামবো না।

একটু থেমে থাকি তোমার কাছে
তুমিও আমার সাথে চল না।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ