এ আধার কখনো যাবে না মুছে

এ আধার কখনো যাবে না মুছে
আমার পৃথিবী থেকে।।

আলোর পথে আর কেউ নেবে না।
আমারে কখনো ডেকে।।

হৃদয়ের যত চাওয়া চেয়ে কিছু পাবে না
কোন দিন এ রাত আর ভোর হবে না
আশার তাঁরাগুলো নিরাশার মেঘে মেঘে গিয়েছে ডেকে
আমার পৃথিবী থেকে।।

অসহায় অন্তরে কেঁদে উঠে কান্না
কী নিবিড় ব্যাথা তার বোঝাতে সে পারে না
সে ব্যাথার স্বরলিপি দুচোখের জলেতে লেখেছে রেখে
আমার পৃথিবী থেকে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ