তুমি ভরেছ এ মন
তুমি ভরেছ এ মন এক নিঝুম অরণ্যে
বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে
মরুভূমির ঝড়ে আর ঝুমন্ত সাগরে
তুমি ভরে দাও এ মন ফিরে এসে
আমায় ভালবাসতে দাও এ জীবন দিয়ে
যেন হারাই তোমায় মিষ্টি হাসিতে
যেন থাকি সারাক্ষণ এই বাহুডোরে
ফিরে এস এই জীবনে নতুন করে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন