জেল থেকে বলছি

দিন রাত এখানেই থমকে গেছে
কনডেম সেলের পাথর দেয়ালে
প্রতি নি:শ্বাসে মৃত্যুর দিন
আমি গুনছি
শোনো… জেল
থেকে আমি বলছি ।।

কতদিন আকাশ দেখিনা আমি
দেখতে পারিনা চাঁদ তারা আর
বদ্ধ্বভূমির এই সেল টা আমার
স্মৃতির স্বপন হারাবার
তাই শেষ ক’ টি দিন
তোমাকে ভাবি
বাতাসকে চুপি চুপি বলছি
শোনো জেল
থেকে আমি বলছি ।।

জীবনের এই ক্ষনে ইচ্ছেগুলো
ডানা মেলে হয়ে গেছে অন্ধ
অবুঝ মনটা শুধু চায় যে নিতে
তোমার চুলের মৃদু গন্ধ
তোমার এই মুখ খানি বুকে ধরে
জীবন মৃত্যুর মাঝে দুলছি
শোনো… জেল
থেকে আমি বলছি ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ