ঐ রঙধনু থেকে কিছু কিছু রঙ এনে দাও না

ঐ রঙধনু থেকে কিছু কিছু রঙ এনে দাও না
তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে
আমাকে আপন করে নাও না।।

কত দিন বলেছি বকুলের ফুল এনো মালা গাঁথবো
কত দিন সেধেছি শিশিরে ভেজা ঘাসে আঁচল ছড়াবো।
তুমি এমন কেন তোমার কী সাধ ঐ হয় না।।

তুমি কী দেখছো আকাশ কেমন করে মেশে সাগরে
তুমি কী শুনেছ আমার যত গান তোমাকে ঘিরে।
তুমি নিরব কেন বুঝেও কি কিছুই বোঝ না।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ