অলি বার বার ফিরে যায়

অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে আসে।।

তবে তো ফুল বিকাশে
অলি বার বার ফিরে যায়
কলি ফুটিতে চাহে ফোটে না
মরে লাজে মরে ত্রাসে।।

ভুলি মান অপমান, দাও মন প্রাণ,
নিশি দিন রহো পাশে।
ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও,
হৃদয়রতন-আশে।।

ফিরে এসো ফিরে এসো
বন মোদিত ফুলবাসে।
আজি বিরহ রজনী ফুল্ল কুসুম
শিশিরসলিলে ভাসে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ