আহারে খোদার বান্দা

(হেই)
আহারে খোদার বান্দা
কার প্রেমে আছ আন্ধা
একদিন তোর হবে আন্ধার
সেইদিন ভবে বোঝা দায়

টাকা পয়সা জমিদারী
করিতেছ বাহাদুরিরে।
ওরে ভুলে গেছ বাপ মা নামই রে (ভোলা মন)
ওরে ভুলে গেছ বাপ মা নামই এই দুনিয়ার।।

যৌবনে লাগিবে ভাটি
গায়ের রক্ত হবে পানি রে
ওরে বুড়ায় যখন লাঠি ধরে যায় (ভোলা মন)
ওরে বুড়ায় যখন লাঠি ধরে ধীরে ধীরে যায়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ