একদিন পাখি উড়ে

একদিন,পাখি উড়ে
একদিন,পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারও আকাশে ।।

বুকে যেন বাদলের ঐ,মেঘ জমে না
মন ভেঙে দিতে যেন আর,ঝড় আসে না
তারে ভেবে কারও চোখে যেন জল না আসে
কারও আকাশে..
একদিন,পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে সে তো আর কারও আকাশে ।

উদাসীর বাঁশি আর কেন
কেউ তো শোনে না,কোনদিন কেউ তার কেন
মন তো বোঝে না
ঘর ছেড়ে কোন দিন যেন শেষে,পথে না বসে
পথে না বসে..
একদিন,পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে সে তো আর কারও আকাশে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ