কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে।
জোনাকীর আলো নেভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।।

কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে।
সেই কথা ভেবে পিছু চাওয়া মন
স্মৃতির নকশা বুনে।।

অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে।
পলাতক আমি কোথা চলে যাই
আঁধারের হৃদয় শুনে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ