ভ্রমর ~ Recall

ভ্রমর কইও গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে
ভ্রমর কইও গিয়া

ও ভ্রমররে
কইও কইও কইওরে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমুরে
কৃষ্ণহারা হইয়া রে
ভ্রমর কইও গিয়া

ভাইবে রাধারমণ বলে
শোন রে কালিয়া
নিভা ছিল মনের আগুন
কী দিলা জ্বালাইয়া রে
ভ্রমর কইও গিয়া..

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ