চুপি চুপি বল কেউ জেনে যাবে

চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে।

ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই এক সাথে।।

যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কী গো তোমার।
কেউ দেখবে ক্ষতি কী তাতে
কেউ জানবে যে জানে জানবে সে
না হয় ঘুম বরে না আঁখি পাতে
যদি তুমি আমি রই এক সাথে।।

কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সবই এলোমেলো।
অবুঝমনা কিছু বোঝ না
কথা মান না রাখ ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই এক সাথে।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে