হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে

হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে
ছাড়িয়ে গেছি সেই পথ
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।।

হৃদয়ে কার যেন সন্ধানে
খুঁজেছে দুটি চোখে সবখানে।
সে চোখে যত আলো যত আশা ভালোবাসা
খুলবে এ বন্ধ মনের জগত।।

অন্ধকারে তাকে যায় চেনা
শূণ্য হাতে সে আসবে না।

ভাবি এ চলা কবে শেষ হবে
আলোয় ফেরা সে উৎসবে।

জীবনে যত কিছু দূর থেকে দেখে দেখে
পাইনি তো মূল্য দেবার মূলরত।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ