সে-ই আমার বিষের বাঁশী

সে-ই আমার বিষের বাঁশী
সে-ই আমার মধুর হাসি
যে আমাকে ভালবাসে
ভাল চোখে দেখে না সে ।।

আমারই প্রতি দিনের প্রতিটি কাজের মাঝে
তারই সে হাতের কাঁকন ছন্দ বিহীন বাজে
সে কথা বললে তারে নিবিঢ় করে হাসে
সে-ই আমার………

যখনই বলি তারে চোখেরই আড়াল হলে
দেবো যে হটাৎ কখন মনের বাঁধন খুলে ।।
তখনই কাজল চোখে কান্না নেমে আসে
সে-ই আমার বিষের বাঁশী
সে-ই আমার মধুর হাসি
যে আমাকে ভালবাসে
ভাল চোখে দেখে না সে ।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ