মুখ তার ঘুম ঘুম গোলাপি গাল

মুখ তার ঘুম ঘুম গোলাপি গাল
চোখে ঝিকিমিকি হাসি উজার

মন তার চোরাবালি
ডুবে যাব বাঁচবো না না না।।

আমি কিছু জানি না
দিন কখন আসে যায়
হারিয়ে যাওয়া মনের পিছে
জীবন হারিয়ে যায়।

গেল মন চুরি
ভরা হাটে কেউ দেখলো না না না না।।

দূরে যেতে মানা রে
কাছে আসতেও মানা রে
তার কথা ভেবে ওরে
মরতে তো মানা নাই।

মনের কথা সে তো
কিছুতেই মুখে আনলো না না না না।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ