একটা ছেড়া দিন

একটা ছেঁড়া দিন
বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত
স্বপ্নগুলো নষ্ট।।

তবুও একটা আলোর ভোর
আমার পাশে তুই
একটা রোদের ডাকে
আকাশটা ছুঁইই।

একটা পথের ভুল
একটা করুন গল্প
একটা জীবন জানে
এক জীবনের অল্প।

তবুও একটা আলোর ভোর
আমার পাশে তুই
একটা রোদের ডাকে
আকাশটা ছুইই।

একটা চিৎকার শব্দহীন হলে
একটা নিরবতা অনেক কথা বলে।
তবুও একটা আলোর ভোর
আমার পাশে তুই
একটা রোদের ডাকে
আকাশটা ছুইই।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে