সুরের জালে কে জড়ালে আমার মন
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
সুরের জালে কে জড়ালে আমার মন,
আমি ছাড়াতে পারি নে সে বন্ধন।
আমার অজানা গহনে টানিয়া নিয়ে যে যায়,
বরন-বরন স্বপনছায়ায় করিল মগন।
জানি না কোথায় চরণ ফেলি, মরীচিকায় নয়ন মেলি—
কী ভুলে ভুলালো দূরের বাঁশি! মন উদাসী
আপনারে হারালো, ধ্বনিতে আবৃত চেতন।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment