তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
যত করো বিতরণ অক্ষয় তোমার কর।
দুজনের আঁখি-’পরে তুমি থাকো আলো ক’রে—
তা হলে আঁধারে আর বলো হে কিসের ডর।
তোমারে হারায় যদি দুজনে হারাবে দোঁহে—
দুজনে কাঁদিবে বসি অন্ধ হয়ে ঘন মোহে,
এমনি আঁধার হবে পাশাপাশি বসে রবে
তবুও দোঁহার মুখ চিনিবে না পরস্পর।
দেখো, প্রভু, চিরদিন আঁখি-’পরে থেকো জেগে—
তোমারে ঢাকে না যেন সংসারের ঘন মেঘে।
তোমারি আলোকে বসি উজল-আনন-শশী
উভয়ে উভয়ে হেরে পুলকিতকলেবর।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment