সুখে থাকো আর সুখী করো সবে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
সুখে থাকো আর সুখী করো সবে,
তোমাদের প্রেম ধন্য হোক ভবে।
মঙ্গলের পথে থেকো নিরন্তর,
মহত্ত্বের ’পরে রাখিয়ো নির্ভর—
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো সংশয়নিশীথে সংসার-অর্ণবে।
চিরসুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখুক জীবন,
দুজনার বলে সবল দুজন জীবনের কাজ সাধিয়ো নীরবে।
কত দুঃখ আছে,কত অশ্রুজল—
প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি ইচ্ছা হউক সফল বিপদে সম্পদে শোকে উৎসবে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment