জাতীয় সংগীত/ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে।
বিহগেরা থামো থামো। আঁধারে কাঁদো গো তুমি ধরা।
গাবে যদি গাও রে সবে গাও রে শত অশনি-মহানিনাদে—
ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও জাগাও, জাগাও রে এ ভারতে।
বনবিহঙ্গ, তুমি ও সুখগীতি গেয়ো না। প্রমোদমদিরা ঢালি প্রাণে প্রাণে
আনন্দরাগিণী আজি কেন ৰাজিছে এত হরষে—
ছিঁড়ে ফেল্ বীণা আজি বিষাদের দিনে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment