মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ।
ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ।
মৌনী মাটির মর্মের গান কবে উঠিবে ধ্বনিয়া মর্মর তব রবে,
মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মোহন প্রাণ।
পথিকবন্ধু, ছায়ার আসন পাতি এসো শ্যামসুন্দর।
এসে বাতাসের অধীর খেলার সাথি, মাতাও নীলাম্বর।
উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো বিরামগভীর ভাষা,
রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা হে উদার প্রাণ।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment