এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা।
ভরা হল-কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।
চম্পা চামেলি সেঁউতি বেলি
দেখে যা সাজি আজি রেখেছি মেলি—
নবমালতীগন্ধ-ঢালা।
বনের মাধুরী হরণ করো তরুণ আপন দেহে।
নববধু, মিলনশুভলগন-রাত্রে লও গো বাসরগেহে—
উপবনের সৌরভভাষা,
বসতৃষিত মধুপের আশা।
রাত্রিজাগর রজনীগন্ধা—
করবী রূপসীর অলকানন্দা—
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment