চলো নিয়ম-মতে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
চলো নিয়ম-মতে।
দূরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়ো নাকো!
চলো সমান পথে।
‘হেরো অরণ্য ওই, হোথা শৃঙ্খলা কই—
পাগল ঝর্নাগুলো দক্ষিণপর্বতে।’
ও দিক চেয়ো না, চেয়ো না— যেয়ো না, যেয়ো না।
চলো সমান পথে॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment