কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে।
কে বৃথা আশাভরে চাহিছে মুখ’পরে।
সে যে আমার জননী রে।
কাহার সুধাময়ী বাণী মিলায় অনাদর মানি।
কাহার ভাষা হায় ভুলিতে সবে চায়।
সে যে আমার জননী রে।
ক্ষণেক স্নেহ-কোল ছাড়ি চিনিতে আর নাহি পারি।
আপন সন্তান করিছে অপমান—
সে যে আমার জননী রে।
পুণ্য কুটিরে বিষণ্ন কে বসি সাজাইয়া অন্ন।
সে স্নেহ-উপহার রুচে না মুখে আর।
সে যে আমার জননী রে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment