তাকে ভাবলেই কাহিনীরা ভীড় করে

শাওন মেঘে কি কথার বৃষ্টি ঝরে
তাঁকে ভাবলেই কাহিনীরা ভীড় করে
কাহিনীর পর কাহিনীর সে কি জেদ
দেখিয়ে দিলেন হুমায়ূন আহমেদ।

ছোট থেকে বড় পাঠকের সংখ্যা কত?
চরিত্রগুলো তাঁর পাঠকের মতো
ধরা ছোঁওয়া যায়, চেনা যায় আয়নায়
আরও বলো আরও গল্পের বায়নায়।

চলেছে বাক্য তাঁরই কলম ধরে
সহজ কথার গল্প সঙ্গে করে
সঙ্গী হয়েছি গল্পের সড়কেই
স্বর্গ ছুঁয়েছি নন্দিত নরকেই।

এ দুনিয়া ছেড়ে অন্য কোথায় যাওয়া
সেখানে নতুন কোনো গল্প খুঁজে পাওয়া
কারুর কারুর পরে না পূর্ণছেদ
আবার লিখুন হুমায়ূন আহমেদ।

শাওন মেঘে কি কথার বৃষ্টি ঝরে
তাকে ভাবলেই কাহিনীরা ভীড় করে।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ